আটুলিয়ায় জমি নিয়ে বিরোধ; আদালতে মামলা
শ্যামনগর ব্যুরো: শ্যামনগরের উত্তর আটুলিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা করা হয়েছে। যার নং- পি-৮৮/২০ (শ্যাম)।
মামলা সূত্রে জানা গেছে, বড় কুপট গ্রামের মৃত কাশেম আলী গাজীর ছেলে সুলতান গাজীর দায়েরকৃত অভিযোগে জানা যায় তিনি কোবলা দলিল সূত্রে আটুলিয়া মৌজার এস,এ ২৬৫, ২৬৬ খতিয়ানের ৭১৫ নং হালদাগের ১ একর ১৬ শতক জমিতে ভোগদখল করছেন। জমিতে গাছ-গাছালি ও বসতবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছেন। অথচ উক্ত সম্পত্তিতে উত্তর আটুলিয়া গ্রামের ছবেদ আলীর ছেলে শহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম সহ অজ্ঞাত ৪/৫ জন অবৈধভাবে জবর দখলের অপচেষ্টা করছে। প্রতিপক্ষের দ্বারা খুন জখম, মারপিট, জমি দখল, মিথ্যা মামলা জড়ানো ও বৃক্ষ কর্তন সহ নানাবিধ হুমকিতে সুলতান গাজী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিরোধপূর্ণ জমি অবৈধভাবে দখল করতে সুলতান গাজীর বিরুদ্ধে প্রতিপক্ষরা খুলনার সাহানা বেগমকে বাদী করিয়ে হয়রানি মূলক মামলা করেছেন। শহিদুল ও শফিকুল এর সাথে যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় তার ভাষ্য নেওয়া সম্ভব হয়নি। সুলতান গাজী এহেন কর্মকান্ডের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply