ঢাকাThursday , 20 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আজ বালাপোতা বাবার ধামে শিবরাত্রি উদ্যাপন

admin ঢাকা
আপডেট: 20 February 2020, 22:27

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের বালাপোতায় আজ রাতে উদ্যাপিত হবে সনাতন ধর্মের মহা শিবরাত্রি। সকাল থেকে ভক্তরা বাবার মাথায় জল দান ও রাতে চার প্রহরে চারটি পূজা অনুষ্ঠিত হবে।
বালাপোতা বাবার ধামের সাধারণ সম্পাদক শিক্ষক সুব্রত সরকার জানান, শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহাশিব রাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহা শিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। হিন্দু মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তান্ডব নৃত্য করেছিলেন । আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল । এর নিগুঢ় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরা প্রকৃতির মিলন। এই মহাশিব রাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দিয়ে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *