কলারোয়ায় শিক্ষক বহিষ্কার ও কেন্দ্র সচিবকে অব্যাহতি
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীকে নকলের সহায়তার অভিযোগে এক কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে । এসময় একই অপরাধে সহায়তা করার অভিযোগে কেন্দ্র সচিবকে অব্যহতি দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল কেন্দ্রের ১০২ নং রুমের পরীক্ষার্থী তিথী ঘোষ কে নকলে সহায়তার অভিযোগে দায়িত্বে থাকা সহকারী শিক্ষক রজ্ঞন কুমার ঘোষকে বহিস্কার করা হয়। একই সাথে কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবকে অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply