ঢাকাThursday , 20 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল

admin ঢাকা
আপডেট: 20 February 2020, 22:18

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পরিদর্শনকালে ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকার (সম্পদ) দেবীপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ধরনের উদ্ভাবনীমূলক কার্যক্রম সম্পর্কে তাকে অবগত করেন। এসময় জেলা প্রশাসক বলেন, যারা এখানে চিকিৎসা নিতে আসেন এ পরিবেশ দেখেই তারা অর্ধেক সুস্থ বোধ করেন বলে আমার বিশ্বাস। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রুপে গড়ে উঠতে এ ধরনের আন্তরিক সৃজনশীল উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে। সাতক্ষীরা জেলা সহ সারা বাংলাদেশের প্রতিটি ক্লিনিক হয়ে উঠুক এক একটি দেবীপুর কমিউনিটি ক্লিনিক এ প্রত্যাশা ব্যক্ত করছি এমন বলেন জেলা প্রশাসক। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী, সহকারী কমিশনার (ভূমি), মো. আব্দুল হাই সিদ্দিকী, ক্লিনিকের সহ-সভাপতি- চন্দ্রিকা ব্যানার্জী, ভূমিদাতা- রাজেন্দ্র মন্ডল, হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক- মন্ডল ভূপতি ভূষণ, বেরসিকের কর্মকর্তা গাজী আল ইমরান সহ ক্লিনিকের আগত রোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *