আটুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
শ্যামনগর অফিস: শ্যামনগরের ৩৯ নং উত্তর আটুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটি দায়ের করেন এস এম সির নব-নির্বাচিত সদস্য ও শিক্ষার্থীর অভিভাবক সদস্য। অভিযোগে প্রকাশ, গত ১৮ ফেব্রæয়ারি বিদ্যালয়টিতে তফসিল ঘোষণা ও নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি না নিয়ে দূরবর্তী ছফিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গোপনে নিয়োগ দিয়ে এসএমসির সদস্য পূরণ করা হয়েছে। যা সরকারী পরিপত্রের বহির্ভূত ও বে-আইনি। ইতিপূর্বে এসএমসি গঠনের নিকতম প্রতিষ্ঠান আটুলিয়া এ কাদের স্কুল এ্যান্ড কলেজ থেকে শিক্ষক প্রতিনিধি দেওয়া হলেও বর্তমানে তা প্রত্যাখ্যান হয়। প্রধান শিক্ষক বাবুলাল মিস্ত্রী তঞ্চকতা ও অবৈধ সুবিধায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলামকে নিয়ে যোগসাজশে এসএমসির সভাপতি ইয়াছিন কবীর ও শাহজানকে সহ-সভাপতি ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার বরাবরে একই অভিযোগ এনে পৃথক পৃথকভাবে আবেদন করা হয়েছে। প্রধান শিক্ষক বাবুলাল মিস্ত্রী জানান, ছফিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসিরউদ্দীনকে শিক্ষক প্রতিনিধি নেওয়া হয়েছিল। যথাযথ তদন্ত সাপেক্ষে বে-আইনি কমিটি বিলুপ্ত করে নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নিয়ে আইনানুগভাবে কমিটি গঠন করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Leave a Reply