নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জের তারালী ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী নুর আহমেদ রনি ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন স্বাক্ষরিত পত্রে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন গাইন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, রিতম ঘোষ, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, আজিজুল ইসলাম, হাফিজুর রহমান ও প্রচার সম্পাদক জামাল হোসেন। এছাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রাকিব আদনানকে মনোনীত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
