শুক্র-শনিবার বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরে ধর্মীয় আলোচনা
নিজস্ব প্রতিনিধি, আশাশুনি: শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরে রসময়ী ভাগবতী কথার ধর্মীয় আলোচনা সভা।
শুক্র ও শনিবার বাংলা ৮ ও ৯ ই ফাল্গুন, (২১ ও ২২ ফেব্রæয়ারি) বিকেলে বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরে ভগবত আলোচনা পরিবেশন করবেন বৃন্দাবনতট নিবাসী পন্ডিতকুল শিরোমণি পরম পূজ্যপাদ পন্ডিত শ্রীল বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজ। দেবহাটার পাটবাড়ী গোকুলানন্দ সেবা শ্রমের প্রভুপদ শ্রীল স্বপন গোস্বামীর সার্বিক ব্যবস্থাপনায় শুক্র ও শনিবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত হরিনাম ও দীক্ষা অনুষ্ঠান, বিকাল ৩ টায় বন্দনা কীর্তন, বিকাল ৪ টায় ভগবত আলোচনা শেষে প্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Leave a Reply