মুজিব বর্ষ উপলক্ষে আশাশুনিতে স্বাস্থ্য ক্যাম্প
নিজস্ব প্রতিনিধি, আশাশুনি : মুজিব বর্ষ উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আশাশুনিতে এলার্জী, চর্ম ও যৌন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রæয়ারি) আশাশুনি সদরের অফিসে উন্নয়ন এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় পল্লী কর্ম সহায়ক ফাউÐেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় দিনব্যাপী ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সদর ইউনিয়নের শতাধিক নারী, শিশু, বৃদ্ধ ও এলাকার সাধারণ রোগীকে চিকিৎসাপত্র প্রদান করা হয়। স্বাস্থ্য ক্যাম্পে সহযোগিতা করেন আশাশুনি সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী তারিকুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা জাবের হোসেন, এমআইএস অফিসার সাজ্জাদ হুসাইন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা জয়দেব মল্লিকসহ সকল ওয়ার্ড স্বাস্থ্য পরিদর্শকগণ।

Leave a Reply