ঢাকাWednesday , 19 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘুষের টাকা ফেরত চেয়ে প্রধান শিক্ষককে লিগ্যাল নোটিশ

admin ঢাকা
আপডেট: 19 February 2020, 21:53

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা আমুরকাটা রংধনু মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী নিয়োগের নামে প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মন্ডল এর বিরুদ্ধে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লিগ্যাল নোটিশ প্রদান করেছে এক আইনজীবী। নোটিশ সূত্রে জানা যায়, পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতের অ্যাডভোকেট মোহ্তাছিম বিল্লাহ উক্ত বিষয়ে প্রতারণার শিকার উপজেলার নুনিয়াপাড়া গ্রামের মহাদেব মন্ডল এর ছেলে টুটুল কুমার মন্ডলের পক্ষে প্রধান শিক্ষককে রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন।
গত ১৩ ফেব্রুয়ারি প্রদেয় লিগ্যাল নোটিশে ৭দিনের মধ্যে টুটুলকে নিরাপত্তা কর্মী পদে নিয়োগের কথা বলে নেয়া ১ লক্ষ টাকা ফেরত দেওয়ার অনুরোধ করেছেন। ব্যর্থতায় ক্ষতিগ্রস্ত টুটুল দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করবেন বলে উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *