ঢাকাWednesday , 19 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাতার বিড়ি রোধে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 19 February 2020, 21:45

নিজস্ব প্রতিনিধি: অবৈধ পথে আসা ভারতীয় পাতার বিড়ি রোধে কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ৩ টার দিকে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন লীগ কালিগঞ্জ শাখার ব্যানারে উপজেলার কুশুলিয়া হাটখোলায় এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি অমর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল দাসের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোহাম্মদ মাহাবুব আলম, আকবর হোসেন, রজব আলী, আমজেদ হোসেন, আরিফুল ইসলাম, ফজলুল রহমান, গোবিন্দ, কাদের, উজ্জ্বল, তৌহিদ, রহমতুল্লাহ ও শাহিন হোসেন। সংগঠনের সোহেল রানা, রবিউল ইসলাম ও জোবায়ের হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় বক্তারা বলেন, আমাদের দেশকে ডিজিটাল করতে হলে সঠিকভাবে আয়কর দিতে হবে। বর্তমানে এদেশে তামাকজাত পণ্য থেকে প্রচুর পরিমাণ ট্যাক্স পায় রাজস্ব বোর্ড। কিন্তু অতীব দু:খের বিষয় কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে রাজস্ব বোর্ড। এর প্রধান কারণ হচ্ছে এ অঞ্চলে প্রতিনিয়ত অবৈধ পথে ভারতীয় পাতার বিড়ি প্রবেশ করছে। তাই অবৈধ ব্যান্ড রোল ব্যবহার ও বিক্রয়কারীকে প্রতিহত করে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। সেই সাথে ব্যান্ড রোল বিক্রয়কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহŸান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *