বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় জয়ী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ ৪র্থ দিনের খেলা সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় বনাম নবজীবন ইনস্টিটিউট এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৪৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৪ রান করে। জবাবে নবজীবন ইনস্টিটিউট ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮২ রান করে। ফলে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ০২ রান জয় লাভ করে। আগামী কাল সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বনাম পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply