শতভাগ খোলা পায়খানা মুক্ত পাড়া ঘোষণা
নিজস্ব প্রতিনিধি (শ্যামনগর): শ্যামনগর সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ও কেয়ার বাংলাদেশ ক্যাটস টু প্রকল্পের আয়োজনে এবং ইউনিসেফ ও ইউকেএইড এর অর্থায়নে ফুলবাড়ি সর্দার পাড়া, মোড়ল পাড়া ও মাহমুদপুর শাহা পাড়া ৩টি কমিউনিটি নিয়ে ১৫৭নং ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শতভাগ খোলা পায়খানা মুক্ত পাড়া ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ফেব্রæয়ারি) বিকেলে রামকৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক গনেশ চন্দ্র শাহা, প্রভাষক মাহবুব আলম। বক্তারা উন্নত স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, ওয়াটার সীল থাকা এবং পায়খানার থেকে ফিরে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন। তারা আরো বলেন, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করলে এলাকার রোগ জীবাণু অনেক কমে যায়। এসময় নিজ নিজ এলাকায় উপস্থিত সকলেই সচেতনতা বৃদ্ধি করার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কেয়ার বাংলাদেশের ওয়াশ ফ্যাসিলিটেটর মো. সিরাজুল ইসলাম।

Leave a Reply