ঢাকাMonday , 17 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশুদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে-এমপি রবি

admin ঢাকা
আপডেট: 17 February 2020, 21:41

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খ্যাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ এর যোগদানকৃত শিক্ষকগণের দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের যমুনা হলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিশুদের শিক্ষা দিয়ে থাকে। ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কোমলমতি শিশুদের স্বাধীনতার সঠিক ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও জীবনী সম্পর্কে জানাতে হবে। মিথ্যা শিক্ষা নয়, কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব আক্তারুন্নাহার, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, শেখ নুরুল হক, বাসুদেব কুমার সানা প্রমুখ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ এর যোগদানকৃত শিক্ষকগণের ২দিন ব্যাপী ওরিয়েন্টেশনে ৭২জন শিক্ষক অংশ নেয়। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *