ঢাকাMonday , 17 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুক্তিযোদ্ধা আবুল খায়ের ও সাংবাদিক আবু বক্কর কে দেখতে হাসপাতালে এমপি রবি

admin ঢাকা
আপডেট: 17 February 2020, 21:41

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারকে দেখতে ও চিকিৎসার খোঁজ-খবর নিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায় ৪৪৩ নং মুক্তিযোদ্ধা কেবিনে যান এবং চিকিৎসাধীন অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন তিনি। গত ৯ ফেব্রæয়ারি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বর্তমানে আবুল খায়ের সরদারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি অনেক ভাল আছেন। মো. আবুল খায়ের সরদারের দ্রæত সুস্থতা কামনা করে সকলের দোয়া চেয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার কাজী আরিফ আহমেদ, মকসুমুল হাকিম, শেখ শফি উদ্দীন সফিসহ দলীয় নেতৃবৃন্দ। এছাড়া সদর হাসপাতালে চিকিৎসারত আহত সাংবাদিক মীর আবু বক্কর এর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *