শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
শ্যামনগর অফিস: শ্যামনগরে উপজেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শ্যামনগর সদর নকিপুর বাজারে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৪ (২) ধারা মোতাবেক একজনকে ২ শত টাকা, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা মোতাবেক ২ ব্যবসায়ীকে ৩ হাজার ৫ শত টাকা এবং দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ১৬ জন ব্যক্তিকে ৩ হাজার ১ শত টাকা জরিমানা আদায় করা হয়। সুশীল সমাজের দাবি জনস্বার্থে এ অভিযান অব্যাহত রাখা হোক।

Leave a Reply