কলারোয়ায় ভিক্ষুক মুক্ত করণে মতবিনিময়
কলারোয়া অফিস: মুজিব বর্ষ উপলক্ষে কলারোয়া উপজেলাকে ভিক্ষুক মুক্তকরণ এবং পুনর্বাসন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহানাজ নাজনীন খুকু। উপস্থিত ছিলেন ডা. জিয়াউর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুধী সমাজের নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ ভিক্ষুকদের পদচারণা নিয়ে সংশয় প্রকাশ করে এর প্রতিকারের সমাধান চেয়েছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কাছে। ভিক্ষুকদের আর্থিক অবস্থা আমলে নিয়ে তাদেরকে নীবৃৎ করা ও পুনর্বাসন করার জন্য সকল ইউনিয়নের চেয়ারম্যানদেরকে জরুরী ভিত্তিতে স্ব স্ব ইউনিয়নের ভিক্ষুকদের তালিকা উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেন ইউএনও সেলিম শাহনেওয়াজ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- ভিক্ষাবৃত্তি একটি অভিশাপ এবং উন্নয়নের পথে দৃশ্যমান কলঙ্ক। তাই এই মুজিব বর্ষে আমরা বাংলাদেশে এবং আমাদের কলারোয়াতে আর কোন ভিক্ষুক মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করুক তা আমরা চাই না। আমরা স্থানীয় ভিক্ষুকদের তালিকা প্রণয়নের পর তাদের পুনর্বাসন করব।

Leave a Reply