শ্যামনগরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের মান উন্নয়নে সংলাপ
নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের মান উন্নয়নে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইউএসএইড এর অর্থায়নে এবং নবযাত্রার বাস্তবায়ণে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাকির হোসেন এর সভাপতিত্বে উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের মান উন্নয়নে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিবার পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক রওশানারা জামান, প্রভাষক সাইদুজ্জাম সাইদ, চেয়ারম্যান আব্দুর রউফ, আশিষ কুমার হালদার সহ অনেকে।

Leave a Reply