ঢাকাMonday , 17 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনকে জরিমানা

admin ঢাকা
আপডেট: 17 February 2020, 21:23

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ওজনে কম দেওয়ায় এক ফিলিং স্টেশন ও দুটি অয়েল লুব্রিক্যান্ট দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সদর উপজেলার ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে পরিমাপে কম দেওয়ায় সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন দীপা পার্টস হাউসকে ১০ হাজার এবং আল্লাহর দান মটরসকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়েছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং ক্রেতা সাধারণকে প্রতারণা হতে রক্ষা করতে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *