ঢাকাMonday , 17 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেষ হলো গুনাকরকাটি খানকা শরীফের ওরস ও ফাতেহা শরীফ

admin
February 17, 2020 9:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি,আশাশুনি: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো আশাশুনির গুনাকরকাটি নক্শাবন্দীয়া মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া খানকাহ শরীফের বার্ষিক ৯৭তম ওরস ও ফাতেহা শরীফ। রবিবার (১৬ ফেব্রæয়ারি) বাদ আসরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া ২দিন ব্যাপী গুনাকরকাটি নক্শাবন্দীয়া মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়ায় হযরত গাওছুল আজম নক্শাবন্দী মোজাদ্দেদী দেহলবী (রহ.) এর ৯৭তম ওরশ শরীফ এবং গওছুল আজম নক্শাবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহ.) এর ১দিনের ফাতেহা শরীফ, আখেরি মোনাজাত ও তাবারক বিতরণের মধ্য দিয়ে সোমবার শেষ হয়েছে। গুনাকরকাটি (ছালেমপুর) নক্শবন্দী মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া ফাউন্ডেশনের আয়োজনে হযরত গাওছুল আযম নক্শবন্দী মোজাদ্দেদী দেহলভী (রহ.) এর ৯৬ তম ওরশ শরীফ এবং হযরত গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহ.) এর ফাতেহা শরীফে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লি থেকে আগত গাওছুল আজম হযরত মাওলানা শাহ্ আবু নছর আনাস ফারুকী মুজাদ্দেদী দেহলবী মাদ্দাজিল্লুহুল আলী। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকালে আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থানের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ খানকা শরীফে পৌঁছান। এছাড়া ওরস ও ফাতেহা শরীফে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ বাস, মাইক্রো, প্রাইভেট ও অন্য যানবহান যোগে যোগদান করেন। ওরস শরীফ সড়ক যানজট মুক্ত রাখতে পুলিশের পাশাপাশি কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত হারুন চৌধুরির নেতৃত্বে ওরস পরিচালনা কমিটির বহু স্বেচ্ছাসেবক কাজ করায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠান শেষ হয়েছে। ওরস ও ফাতেহা শরীফ ৩দিন হলেও আগামী এক মাস ধরে ওরস উপলক্ষে মাঠে মেলা চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।