মহান শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি, আশাশুনি: আশাশুনিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ইঞ্জি. আ.ব.ম মোছাদ্দেক, প্রভাষক ম. মোনায়েম হোসেন, দিপঙ্কর সরকার, আব্দুল আলিম, আবু হেনা সাকিল, স,ম সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান প্রমুখ। সভায় ২১ ফেব্রæয়ারি রাত ১২ টা ১ মিনিটে পূষ্পার্ঘ অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বে-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, সকাল ৭টায় প্রভাতফেরি, ৮টায় কবিতা আবৃতি প্রতিযোগিতা, ৯টায় দেশত্ববোধক গান, বাদ জোহর শহীদদের আত্মার মাগফিরাত কামনা, ১০টায় আলোচনা সভাসহ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply