ঢাকাMonday , 17 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ভিক্ষুক মুক্তকরণ সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 17 February 2020, 21:20

নিজস্ব প্রতিনিধি, আশাশুনি: আশাশুনিতে ভিক্ষুক মুক্তকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ইঞ্জি. আ.ব.ম মোছাদ্দেক, প্রভাষক ম. মোনায়েম হোসেন, দিপঙ্কর সরকার, আব্দুল আলিম, আবু হেনা সাকিল, স,ম সেলিম রেজা মিলন, শেখ জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান প্রমুখ। সভায় উপজেলার একশত ভিখারির তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সরকারিভাবে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্যে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *