বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় জয়ী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর ২য় দিনের খেলা সাতক্ষীরা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় বনাম সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৩৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৭ রান করে। জবাবে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ২৮.১ ওভারে সবকটি উইকেটে ১০০ রান করে। ফলে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ৭৭ রানে জয়লাভ করে। আগামী কাল সরকারি উচ্চ বিদ্যালয় বনাম দ্যা পোল স্টার পৌর হাই স্কুল এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply