গুনাকরকাটি ওরস ও ফাতেহা শরীফে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সমীর রায়, আশাশুনি: আশাশুনি উপজেলার গুনাকরকাটি খানকায়ে নক্শবন্দীয়া মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে বাৎসরিক ৯৭ তম ওরস ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হচ্ছে।
ওরস শরীফে বহুদুর দুরান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে রবি, সোম ও মঙ্গলবার পুরুষ ও মহিলাদের জন্য পৃথক দুটি স্থানে খাইরিয়া আজিজীয়া মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রæয়ারি) সকালে খানকাহ্ শরীফ চত্বরে এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন হযরত গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলবী (রহ.) ও গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহ.) এর ওরস ও ফাতেহা শরীফে প্রধান মেহমান ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) এর ৪১তম আওলাদ, মুজাদ্দিদে আলফেসানী (রহ.) এর ১৩তম আওলাদ, দিল্লীর হযরত গাওছুল আযম দেহলবী (রহ.) এর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন, নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মা.জি.)।
গুনাকরকাটি খানকাহ্ শরীফের সাজ্জাদানশীন খাজা মোহাম্মাদ মিন্নাতুল্লাহ’র সভাপতিত্বে এসময় হাজার হাজার ভক্তবৃন্দ ও দর্শনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর পরিচালনায় ক্যাম্পে বিভিন্নস্থান থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করছেন। আজ সোমবার ও মঙ্গলবার এ দুটি ক্যাম্পেই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

Leave a Reply