ঢাকাSaturday , 8 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংবাদ সম্মেলনে ঠিকাদারের বিরুদ্ধে চার ব্যবসায়ীর অভিযোগ

admin ঢাকা
আপডেট: 8 September 2018, 21:48

ডেস্ক রিপোর্ট: এসআর ট্রেডার্সের মালিক ঠিকাদার শহিদুল ইসলাম সোহেলের বিরুদ্ধে চার ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নির্মাণ সামগ্রী ক্রয় বাবদ তার কাছে পাওনা ২০ লাখ টাকা চাইতে গেলে তিনি এই হুমকি দেন বলে শনিবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন ব্যবসায়ী মো. কবির হোসেন, মো. সেলিম, কাজী শামিমুল ইসলাম ও নাজমুল শেখ।
লিখিত বক্তব্যে তারা বলেন, মেসার্স এসআর ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম সোহেল তালা উপজেলার বিভিন্ন সড়কে ঠিকাদারী কাজ করার সময় তাদের কাছ থেকে বাকিতে ইট বালি ও পাথর ক্রয় করেন। চার ব্যবসায়ী কবির হোসেনের তামিম এন্টারপ্রাইজ তালার শাহপুর বাজারে, মো. সেলিমের প্রতিষ্ঠান ডুমুরিয়ার আঠারো মাইলে, কাজী শামিমের তালার তেঁতুলিয়া এবং নাজমুল শেখের প্রতিষ্ঠানও তেঁতুলিয়ায়। তারা বলেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে কয়েকবার করে নির্মাণ সামগ্রী বাকিতে কিনেছেন শহিদুল। পাওনা টাকার তাগিদ দিলে তিনি আজ না কাল, কাল না পরশু এভাবেই সময় কাটাচ্ছেন বহুদিন ধরে। এ বিষয়ে শহিদুল ইসলাম সোহেলের সাতক্ষীরাস্থ বাসায় গেলে তার স্ত্রী সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষক বারবার জানান বিল তুলে দেওয়া হবে। অথচ আজ অবধি দেনা পরিশোধ করেনি। তারা আরও বলেন, ঠিকাদার সোহেল সোনালী ব্যাংক দৌলতপুর কলেজ শাখা এবং এসবিএসি ব্যাংক খুলনা শাখার দুটি চেক দিলেও সেখানে টাকা নেই বলে চেক ডিসঅনার হয়ে এসেছে। তার এই ধোঁকাবাজির কারণে তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করা হয়েছে। তিনি এখন গা ঢাকা দিতে খুলনার শিববাড়ি মোড়ের হোটেল টাইগার গার্ডেনের পাশে ঢাকা ব্যাংকের পঞ্চম তলায় সময় কাটান। তিনি কারও সাক্ষাত দেন না। তবে টাকা চেয়ে ফোন করা হলে নানা হুমকি ধামকি দিয়ে বলেছেন ‘তোরা যেখানে আবেদন করেছিস সেখান থেকে টাকা নিবি’। তিনি আরও বলেছেন ‘আমি যদি এক সপ্তাহ বেঁচে থাকি তাহলে তোদের ব্যবস্থা করবো’।
ব্যবসায়ীরা এর প্রতিকার দাবি করে এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *