ঢাকাSunday , 16 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শিশু মেলা

admin ঢাকা
আপডেট: 16 February 2020, 22:10

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুইদিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে ও জেলা তথ্য অফিস এ মোলার আয়োজন করে। মেলা উপলক্ষে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডিবি ইউনাইটেড হাইস্কুলে এ মেলা উদ্বোধন করা হয়। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও ভাষার গান পরিবেশীত হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *