ঢাকাSunday , 16 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পিটিআই ডিপিএড এর বিভিন্ন পরিষদের অভিষেক

admin ঢাকা
আপডেট: 16 February 2020, 22:08

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রাইমারি স্কুল ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম ও ২য় শিফটের বিভিন্ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) অভিষেক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। পিটিআই সুপারিনটেনডেন্ট এসএম রাউফার রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী সুপারিনটেনডেন্ট ত্রিদিব কুমার ষোঘ, বাবুল আক্তার, কাজী ফিরোজ হোসেন, শুভেন্দু কুমার দাশ, মাহবুব মোস্তফা, নুর ইসলাম, সাধন কুমার দাশ, আব্দুস সবুর, মোস্তাফিজুর রহমান, কবির আহমেদ, দেবাশীষ বসু, মাহবুর আলম ও আমিরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এ মহান পেশার ব্রত নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। একজন শিক্ষক পরশ পাথরের মতো। আগে শিক্ষকরা লাঠি নিয়ে পাঠ দান করতেন। কিন্তু এখন শিক্ষকরা মমতা ও ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন করে শিক্ষকদের দাবি অনুযায়ী নতুন স্কেলে বেতন দিচ্ছে। যাতে করে শিক্ষকরা ক্লাসে শিক্ষার্থীদের আরো ভালোভাবে পাঠদানের পাশাপাশি আরো বেশি মনোযোগী হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *