ঢাকাSunday , 16 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছয়ঘরিয়ায় পরিবহণের ধাক্কায় ট্রলি চালক নিহত

admin
February 16, 2020 10:06 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় পরিবহণের ধাক্কায় ট্রলি চালক কামরুল ইসলাম (২৬) নিহত হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলার ছয়ঘরিয়া নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রলি চালক সদর উপজেলার ইন্দিরা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ট্রলি চালক কামরুল সাতক্ষীরা থেকে ট্রলি চালিয়ে মাধবকাটি এলাকার একটি ভাটায় ইট আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামি পরিবহণ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।