ঢাকাSaturday , 15 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কর্মসৃজন শ্রমিক নিয়ে অপপ্রচারের প্রতিবাদে কুল্যায় মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 15 February 2020, 22:00

সমীর রায়, আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কুল্যা ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রæয়ারি) বিকেলে কুল্যা ইউনিয়নের আগরদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সমানের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মসূচির শ্রমিক। মানব বন্ধনে ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, উত্তম কুমার দাশ, আওয়ামী লীগ নেতা আনসার আলি সরদার, মোশাররফ হোসেন, কফিল উদ্দিন, জাকির হোসেন পলাশ, ইয়াছিন আলি, শাহিনুর, উজ্জ্বল কুমার ঘোষ, আবু রায়হান, অব. আর্মি আব্দুল জলিল, ডা. আনিছুর রহমান, হাবিবুর রহমান হবিসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, আলমগীর হোসেন আঙ্গুর মেম্বরের হোসেনের ওয়ার্ডে ৩৭ জন শ্রমিক বিধি মোতাবেক কাজ করে আসছে। তাদের কেউ অনুপস্থিত থাকলে খাতায় হাজিরা উঠানো হয়না। ১২ ফেব্রæয়ারি ৩৫ জন শ্রমিক কাজ করেছে। অনুপস্থিত দু’জনের হাজিরা নেওয়া হয়নি। ১১ টার পর সরকারি সার আনতে দু’জন বাকি সময় ছুটি নিয়ে গিয়েছিল। (১৫ ফেব্রæয়ারি) ৩৬ জন কাজ করেছে। অনুপস্থিত একজনের হাজিরা উঠানো হয়নি। অসুস্থতাসহ অন্যান্য কারণে কাজের মধ্যে ২/১ দিন ছুটি নিতে পারে, ছুটির দিনে তাদের হাজিরা দেখানো হয় না। শ্রমিক দিয়ে মেম্বরের বাড়ি ও কবরস্থানে কাজ করানো হয়নি। মসজিদের পাশের পুকুরের ভাঙন রোধে কাজ করানো হয়েছে। আঙ্গুর মেম্বরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, কোন অনিয়ম হলে, কাজের সর্দার, মেম্বর, চেয়ারম্যান, ট্যাগ অফিসার, পিআইও অফিস তদারকি করে থাকেন। কারও বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট অপপ্রচার করে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন না করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *