দেবহাটায় পুলিশের অভিযানে আটক ১
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে নাশকতা মামলার ১ আসামি আটক হয়েছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে শনিবার ভোররাতে এসআই নয়ন কুমার চৌধুরী সঙ্গীয় ফোর্স এর সহায়তায় দেবহাটা থানায় ২০১৩/২০১৪ সালের জিআর-৩২/১৩ নাশকতা মামলার আসামি বেজোরআটি গ্রামের মৃত মদনের ছেলে রফিকুলকে আটক করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply