ঢাকাSaturday , 15 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাউতাড়ায় নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে খান একাদশকে ৪ উইকেটে হারিয়ে গজালিয়া চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 15 February 2020, 20:41

খাজরা প্রতিনিধি: আশাশুনির খাজরায় ৮ দলীয় নাইট মিনি-ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় খাজরার খান স্পোর্টিং একাদশকে ৪ উইকেটে হারিয়ে গজালিয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) রাতে রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টর আয়োজন করে রাউতাড়া প্রভাতী যুব সংঘ। ফাইনাল খেলায় টসে জিতে খাজরার খান স্পোর্টিং একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে। জবাবে গজালিয়া স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪৮ রান তুলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলকে একটি ২১” ও রানার্সআপ দলকে একটি ১৪” কম্পিউটার মনিটর পুরস্কার দেওয়া হয়। সোলাইমান গাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল ঢালী, ইউনুছ সরদার, ইউপি সদস্য ইব্রাহিম গাজী, আমিনুর সরদার, রবিউল সরদার, আদম গাজী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *