ঢাকাSaturday , 15 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির গুনাকরকাটি দরবার শরীফে ওরস ও ফাতেহা আজ

admin ঢাকা
আপডেট: 15 February 2020, 20:41

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির ঐতিহ্যবাহী গুনাকরকাটি খান্কায়ে খাইরিয়া আজিজীয়া দরবার শরীফে বাৎসরিক ওরস ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে। ওরস ও ফাতেহা শরীফের সকল প্রস্তুতি শেষ হয়েছে জানিয়েছেন কর্তৃপক্ষ। আজ রবিবার (১৬ ফেব্রæয়ারি) আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ওরসের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ ইতিমধ্যে ওরস ময়দানে চলে এসেছেন। হযরত গওছুল আযম নক্শবন্দী মোজাদ্দেদী দেহলবী (রঃ) এর ৯৭তম ওরস শরীফ ও হযরত গওছুল আযম খুলনবী নকশবন্দী মোজাদ্দেদী (রঃ) এর ফাতেহা শরীফে প্রধান মেহমান নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ) দিল্লী থেকে গুনাকরকাটি দরবার শরীফে এসেছেন। ওরস শরীফ মূলত একদিনের হলেও যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে কার্যক্রম চলে ৩ দিন। এছাড়া ওরস কেন্দ্রিক যে মেলা বসে তা চলবে প্রায় মাসব্যাপী। মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লীগন এবাদত বন্দেগির জন্য উপস্থিত হন। এদিকে ওরস কেন্দ্রিক মেলায় নানা রকমের আকর্ষণীয় পণ্য সামগ্রী অন্ত্যন্ত সুলভ মূল্যে বেচাকেনা হয় বলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার নর-নারী মেলায় উপস্থিত হওয়ার ফলে তিল ধারণের জায়গা থাকে না। কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত হারুন চৌধুরি জানান- ওরস শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জন মানুষের ঢলকে নিয়ন্ত্রণ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আয়োজক কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *