ঢাকাSaturday , 15 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা

admin
February 15, 2020 8:40 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: মুজিববর্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের একটি অভিজাত শপিং সেন্টারের কনফারেন্স রুমে এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আসাদুজ্জামান আসাদ। বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, ইউসুফ সুলতান মিলন, আব্দুল খালেক, আজহারুল ইসলাম, আলতাফ হোসেন আলতু, আরিফুল ইসলাম প্রমুখ। এসময় সদর উপজেলা যুবলীগের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনার প্রেক্ষিতে ভোমরা, আলিপুর ও ফিংড়ী ইউনিয়ন যুবলীগের দলীয় কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। বর্ধিত সভায় সদর উপজেলা যুবলীগের ১৪টি ইউনিয়নের সভাপতি/সাধারণসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহŸায়ক মো. সোহাগ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।