ঢাকাFriday , 14 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ী ইউনিয়ন যুবলীগের প্রতিবাদ সভা

admin ঢাকা
আপডেট: 14 February 2020, 22:35

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মেজবাহ উদ্দীন টপির সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমা, সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, শেখ মোনায়েম হোসেন, মহাদেব কুমার ঘোষ, প্রভাষক ফিরোজ আহম্মেদ টুটুল, শেখ ইউসুফ হায়দার পলাশ, শেখ ফারুক হোসেন, হুমায়ূন কবীরসহ ইউনিয়ন যুবলীগ, নয়টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বিগত বেশকিছুদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায়, অনলাইন ও ফেসবুকে সদর উপজেলা যুবলীগ ও ফিংড়ী ইউনিয়ন যুবলীগকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য প্রকাশিত হয়েছে। বর্তমানে ফিংড়ী ইউনিয়ন যুবলীগ শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। যারা এ মনগড়া তথ্য দিয়ে যুবলীগকে ধ্বংস করার চেষ্টা করছে তাদের সাংগঠনিক ভাবে শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *