ঢাকাFriday , 14 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাজমুল আরেফিন মিল্টু’র মৃত্যুতে এমপি রবি’র শোক

admin ঢাকা
আপডেট: 14 February 2020, 22:34

সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী ও সংগঠক সবার প্রিয় নাজমুল আরেফিন মিল্টু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরার বিশিষ্ট ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী ও সংগঠক নাজমুল আরেফিন মিল্টু শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) সকাল ১০ টা ৪৫ মিনিটে নিজস্ব বাসভবনে অসুস্থ জনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি খুবই মর্মাহত ও গভীরভাবে শোকাহত। নাজমুল আরেফিন মিল্টু একজন বিশিষ্ট ব্যবসায়ী ও ভাল সংগঠক হিসেবে নিবেদিত প্রাণ ছিল। সে মৃত্যুকালে স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাতক্ষীরাবাসী একজন ব্যবসায়ী ও দক্ষ কর্মীকে হারাল। সাতক্ষীরার বিভিন্ন অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। এদিকে, সবার প্রিয় বিশিষ্ট ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও দক্ষ সংগঠক নাজমুল আরেফিন মিল্ট’রু মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *