ঢাকাFriday , 14 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 14 February 2020, 22:24

শ্যামনগর প্রতিনিধি: “বিশ্ব ভালোবাসা দিবসে, সুন্দরবনকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিঞা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক উপদেষ্টা শেখ আবু সাঈদ, শেখ আফজালুর রহমান, সুন্দরবন ওয়াইল্ড টিমের কর্মকর্তা ওমিত মন্ডল, সোনার বাংলা গ্রæপের এমডি নাজমুস সাহাদাৎ পলাশ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দরবন দিবস উদ্যাপিত হয়। কারণ সুন্দরবন আমাদের মায়ের মত আগিøয়ে রাখে, একে বাঁচিয়ে রাখতে হলে ব্যাপক জনসচেতনতা ও সুন্দরবন নির্ভরশীল জনগোষ্ঠীকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *