ঢাকাThursday , 13 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ে ওসি দেলোয়ার হুসেনের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 13 February 2020, 21:37

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হুসেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি আকস্মিক সুরত আলী? মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যেয়ে মতবিনিময় সভা করেন।
এসময় তিনি ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, সন্ত্রাস, মোবাইলের অপব্যবহার, মাদকসহ সকল প্রকার অসামাজিক কর্মকান্ড থেকে বিরত থাকার পাশাপাশি সৎ ও চরিত্রবান হওয়া, সময়ের মূল্য দেওয়া, শৃঙ্খলা ও আদব-কায়দা মেনে চলা, গুরুজনদের মান্য করা, শিক্ষক শিক্ষিকা ও পিতা মাতার কথা মেনে চলা এবং ভালভাবে লেখাপড়া করে দেশকে সোনার বাংলায় পরিণত করার আহŸান জানান। মতবিনিময় সভায় পরিচালনা পর্ষদের সভাপতি এসএম ছায়িদুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক এসএম গোলাম ফারুক, সদস্য আমিনুর রহমান, মাসুম বিল্যাহ সুজন, তরুণ কুমার মল্লিক, প্রধান শিক্ষক হযরত আলী, সাবেক ইউপি সদস্য আজিবর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *