ঢাকাThursday , 13 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল

admin ঢাকা
আপডেট: 13 February 2020, 21:36

ইমাম হোসেন, কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের ৫ নং কৈখালী ইউনিয়নের ৭২ নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর বিল্ডিং এ ভাঙন সৃষ্টি হয়েছে। প্লিয়ার ও ছাদের প্লাস্টার খসে পড়ায় রডও দেখা যাচ্ছে। দেয়ালের অবস্থাও নাজুক। সাতক্ষীরার শ্যামনগরের এমনই ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে ঝুঁকি নিয়ে লেখাপড়া করতে হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের। শিক্ষকরাও রয়েছেন চরম বিপাকে। সরেজমিনে গিয়ে এমন চিত্র চোখে পড়েছে। ভঙ্গুর ও জরাজীর্ণ ভবনে ক্লাস করার সময় মাঝে মধ্যেই প্লিয়ারের প্লাস্টারের অংশ খসে পড়তে দেখা যায়। বের হয়ে যাওয়া রড জং ধরে জীর্ণ অবস্থায় পৌঁছেছে। স্কুল ভবনের দেয়ালেও একই রূপ। প্রধান শিক্ষক দেবাশিস কুমার মন্ডল বলেন, বিদ্যালয়টি ২০০৬ সালে সাইক্লোন শেল্টার নির্মিতি হলেও বর্তমানে প্লিয়ার, লিংটোন ও ছাদে ব্যাপক ফাটল সৃষ্টি হয়েছে। অনেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। বিদ্যালয়ের ২ শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে, তারা ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছেন, ছাদের ভঙ্গুর অবস্থায় তারা আতঙ্কে রয়েছে। যেকোনো মুহ‚র্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ের ভগ্ন অবস্থার মধ্যেই তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে হচ্ছে, এজন্য তারা খুব চিন্তিত। বিদ্যালয়টি যথাযথ সংস্কার করা না হলে সন্তানদের অন্যত্র ভর্তি করতে হবে। অবিলম্বে নতুন ভবন নির্মাণ কিংবা বিদ্যালয়টি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সচেতন এলাকা বাসী। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন এর সাথে মোবাইলে সংযোগ না পাওয়ায় ভাষ্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *