শ্যামনগরে মা হারানো রতনের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার
গাজী আল ইমরান: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী গ্রামে ভারত ফেরত যুবকের করোনা ভাইরাস সংক্রান্তের গুজব ও তার মায়ের আকস্মিক মৃত্যু সংক্রান্ত বিষয়টি সরেজমিন পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. আবুজর গিফারী। পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণকে তিনি তিনি জানান, ভারত ফেরত যুবক রতন এর সাথে করোনা ভাইরাসের কোন সম্পর্ক নেই। গুজবে কান না দিয়ে গ্রামবাসীদের তার ও পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা জেলা প্রশাসক এর পক্ষে শোক সন্তপ্ত পরিবারের মাঝে ১০ হাজার টাকা প্রদান করেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply