ভোমরা সীমান্ত থেকে ১৫’শ পিস মাস্ক জব্দ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে তিন লাখ টাকা মূল্যের ১৫’শ পিস ভারতীয় মাস্কসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সীমান্তের লক্ষিদাঁড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক চোরা কারবারির নাম আব্দুল কাদের (২২)। সে সদর উপজেলার আলীপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভোমরা স্থলবন্দর সীমান্তের লক্ষিদাঁড়ি সীমান্ত দিয়ে অবৈধ পথে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কমান্ডার নুর আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৫’শ পিস ভারতীয় মাস্কসহ উক্ত চোরা কারবারিকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত এসব মাস্কের বাজার মূল্য তিন লাখ টাকা। তিনি আরো জানান, আটক চোরা কারবারিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply