কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলার ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন শাখার ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) বিকাল ৩টায় গোদাড়া ০৫ নং ঝাপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ খায়রুল বাসার ও পবিত্র গীতা পাঠ করেন রণজিৎ মন্ডল। প্রথম পর্বের অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য এসএম আব্দুস সাত্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএম শরিফুল ইসলাম বাবু, এসএম সাহাবুদ্দিন, এসএম ইয়াহিয়ার রহমান খোকন, এসএম সাহজাহান, নবনির্বাচিত ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ পাড়, সাধারণ সম্পাদক আমিনুর মোড়ল, ০৫ নং ওয়ার্ডের সভাপতি এসএম সানাউল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাহাঙ্গীর কবীর লাকি, আব্দুর রহমান, মাস্টার মোশাররফ হোসেন, জুয়েল রানা, ইকবাল হোসেন, এনামুল হক, শামীম আল মাসুদ সহ ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালীর নির্দেশক্রমে সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন ০৯ নং ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এসময় আগামী তিন বছরের জন্য ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছে আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক আনারুল ইসলাম।
