শ্যামনগরে নারী ওয়াশ দলের সদস্যদের ওয়াশ পরিস্থিতি বিশেষণ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় নারী ওয়াশ দলের সদস্যদের ওয়াশ পরিস্থিতি বিশেষণ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় সুশীলন রি-কল ২০২১ প্রকল্পের বাস্তবায়নে আটুলিয়া ও বুড়িগোয়লিনী ইউনিয়নের নারী ওয়াশ দলের লিডারদের ওয়াশ পরিস্থিতি বিশ্লেষণ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষনটি অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক রিফ্রেশার্স প্রশিক্ষণে এসডিজি, ওয়াশ, সিবিও রেজিস্ট্রেশন, ওয়াশ মানচিত্র, সিবিও সাবগ্রæপ, নারী ওয়াশ দলের দায়িত্ব কর্তব্য, ওয়াশ প্রমোশন, ওয়াশ পরিস্থিতি বিশেষণ, বার্ষিক পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়। সভায় সুশীলন রি-কল ২০২১ এর পক্ষে প্রশিক্ষনটি পরিচালনা করেন ইউনিয়ন ফ্যাসিলিটর দিবাকর ঘোষ ও শহীদুল ইসলাম। প্রশিক্ষণ শেষে উপস্থিত সকলকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদানের মাধ্যমে প্রশিক্ষণ শেষ করেন।

Leave a Reply