ঢাকাWednesday , 12 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তিন উৎসবকে সামনে রেখে যশোরের গদখালীর ফুলের বাজার জমজমাট

admin ঢাকা
আপডেট: 12 February 2020, 23:49

বেনাপোল থেকে এম ওসমান : ফেরুয়ারিতেই তিন উৎসবকে সামনে নিয়ে প্রতি বছরই আনন্দে ভাসে যশোরের গদখালীর ফুলের রাজ্যের ফুল চাষিরা। সারা বছরই কমবেশি ফুল বেচাকেনা হলেও মূলত ১৩ ফেরুয়ারি বসন্ত বরণ উৎসব, পরদিন ভ্যালেন্টাইনস ডে আর ২১ ফেরুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখেই জমজমাট হয়ে ওঠে এই ফুলের রাজ্যের ফুল বাজার। এবারও সে আনন্দ আর উৎসবের জন্য এই রাজ্যের ফুল চাষিরা ফুল চাষে ব্যস্ত সময় পার করলেও কিছুটা মলিন হয়ে উঠেছে চাষিদের মুখ। হাসি মাখা মুখে একটা অদৃশ্য মলিন ছাপ ফুটে উঠেছে চাষিদের। তারা বলছেন, সব রকম ফুলের উৎপাদন ভাল হলেও ফুলের রাণী গোলাপে ভাইরাস আক্রান্ত হওয়ায় গোলাপ উৎপাদন কিছুটা থমকে গেছে। গদখালি ফুলচাষি কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক রনি আহম্মদ বলেন, ১৩ ফেরুয়ারিতে বসন্তবরণ উৎসব, পরদিন ভালোবাসা দিবস আর ২১ ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ফুলের ব্যাপক উৎপাদনসহ বেচাকেনা বেড়ে যায়। আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর উৎপাদন ভালো হয়েছে। ফলে কেবল এ তিন উৎসবেই বেচাকেনা ৬০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করছি।
প্রতিদিন সূর্য ওঠার আগেই চাষি, পাইকার, মজুরের হাঁক ডাকে মুখর হয়ে ওঠে ফুলের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত গদখালীর এ বাজারটি। দূর-দূরান্ত থেকে ফুল কিনতে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা আসছেন। আর ফুল পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।
এ বছর গোলাপে ভাইরাস সংক্রমণ দেখা গেছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, শুধুমাত্র গোলাপে ভাইরাসের আক্রমণ দেখা দিয়েছে। ক্ষেতের এক চতুর্থাংশ ফুলে এটি দেখা যাচ্ছে। চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। খুব দ্রæত সমস্যার সমাধান সম্ভব হবে আশা করছি। তবে অন্য ফুলে কোন সমস্যা নেই। এক বিঘা গোলাপ আবাদে প্রথম বছর খরচ হয় আশি হাজার টাকা। এরপর প্রতিবছর খরচ হয় ৪০ হাজার টাকা। প্রতি বছর অন্তত দেড় লাখ টাকার ফুল বেচা সম্ভব। গদখালী এলাকায় এ বছর ৬২৫ হেক্টর জমিতে সাড়ে ছয় হাজার চাষি ফুল চাষ করেছেন বলে জানিয়েছেন ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। চলতি বছর ২৭২ হেক্টর জমিতে গ¬াডিওলাস, ১৬৫ হেক্টর জমিতে রজনীগন্ধা, ১০৫ হেক্টর জমিতে গোলাপ, ৫৫ হেক্টর জমিতে গাঁদা, ২২ হেক্টর জমিতে জারবেরা এবং অন্যান্য ফুল চাষ করা হয়েছে প্রায় ৬ হেক্টর জমিতে। বাজারে জারবেরার স্টিক বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়, রজনীগন্ধা ২-৩ টাকায়, গোলাপ রং ভেদে ৪-১০ টাকায়, গ¬াডিওলাস ৩-৮ টাকায় আর এক হাজার গাঁদা মিলছে ১৫০-৪০০ টাকায়। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি গদখালীর ফুলচাষি আব্দুর রহিম জানান, ঘূর্ণিঝড়- বুলবুলের ক্ষতি কাটিয়ে ওঠার পর আবহাওয়া ‘অনুকুলে’ থাকায় এ বছর উৎপাদন ভালো হয়েছে তাই ফুল বিক্রি বিগত বছরের থেকে এবছর আরো কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *