প্রতাপনগরে মানব পাচার প্রতিরোধে ক্যাম্পেইন
আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রæয়ারি) সকালে প্রতাপনগর ইউনিয়নের ইউনাইটেড একাডেমি স্কুল চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ও জাইকার সহায়তায়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে, উপজেলা পরিষদ এ ক্যাম্পেইনের আয়োজন করে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অসীম বরণ চক্রবর্তী, চেয়ারম্যান, শেখ জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জি এম মুজিবুর রহমান, শিক্ষক জয়দেব কুমার দাশ, সিরাজুল ইসলাম, শিক্ষার্থী আল আমিন, শ্রাবণ বায়েজীদ ও নুরুন্নাহার, মাসুম বিল্লাহ প্রমুখ।

Leave a Reply