কাশিমাড়ীতে ৪ ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলার ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন শাখার ০৪ ও ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫৭ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রথম পর্বের অনুষ্ঠানে ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম সানাউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী। বিশেষ ছিলেন এসএম আবুল হোসেন, কেএম শরিফুল ইসলাম বাবু, এসএম সাহাবুদ্দিন, এসএম ইয়াহিয়ার রহমান খোকন, এসএম সাহজাহান, নাজমুস সাদাত বিলাল, আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা আকবর আলী পিয়াদা, শামসুর রহমান, রাজাগুলা বাহার, আব্দুল গফুর সহ ওয়ার্ডও ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আগামী তিন বছরের জন্য ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছে হাবিবুল্লাহ পাড় এবং সাধারণ সম্পাদক আমিনুর মোড়ল। ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছে এসএম সানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

Leave a Reply