দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা
দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রæয়ারি) সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণি। বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, চেয়ারম্যান আবু বকর গাজী, চেয়ারম্যান সাইফুল ইসলাম, চেয়ারম্যান আসাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শরীফ মোহাম্মদ তিতুমীর, ডা. আব্দুল লতিফ, রথীন্দ্রনাথ হালদার, আবু হানিফ, প্রণাব কুমার মল্লিক, শফিউল বশার, অধির কুমার গাইন, জুয়েল হোসেন, মনিরুজ্জামান, নাসরিন জাহানসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে, মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও হামরুবেলা টিকা প্রাদান বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply