ঢাকাWednesday , 12 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 12 February 2020, 22:04

কলারোয়া অফিস: কলারোয়া উপজেলা মাধ্যমিকও কলেজ পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিকে কলারোয়া সরকারী পাইলট হাইস্কুল ও উচ্চ মাধ্যমিকে বঙ্গবন্ধু মহিলা কলেজ শ্রেষ্ঠ বিবেচিত হয়েছে। বুধবার (১২ ফেব্রæয়ারি) কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসিন আলী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার সকল মাদ্রাসা, মাধ্যমিকও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিগণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানে বিচারক ছিলেন কলারোয়া উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শিলারানী হালদার, শিক্ষক পার্বতী রানী, শিক্ষক কৃষ্ণাপাল। কলারোয়া উপজেলার ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই সকল অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষার্থী দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু করেন। এরপর বিচারকগণ দিনভর সকল প্রতিযোগীর সুর, তাল ও কণ্ঠের চুলচেরা বিশ্লেষণ করেন। দিন শেষে মাধ্যমিক পর্যায়ে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট হাইস্কুল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বঙ্গবন্ধু মহিলা কলেজকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেন বিচারকগণ। এ দুটি প্রতিষ্ঠানই কলারোয়া উপজেলার পক্ষে সাতক্ষীরা জেলায় প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *