ঢাকাFriday , 7 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে সাবেক এমপি খান টিপু সুলতানের মৃত্যুবার্ষিকী পালিত

admin ঢাকা
আপডেট: 7 September 2018, 21:40

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও সাবেক এমপি খান টিপু সুলতানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) উপজেলার কাশিপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাশেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি অ্যাড. খান টিপু সুলতানের সহধর্মিনী প্রফেসর ডা. জেসমনি আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকুরিয়া ইউপি চেয়ারম্যান দূর্গাপদ সিংহ, রোহিতা ইউপি চেয়ারম্যান আবু আনছার আলী, হুমায়ন সুলতান সা’দাব।
স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলা উদ্দীন, পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আ’লীগ নেতা হাসান সরোয়ার, মহিলা লীগ নেত্রী আমেনা বেগম, খেদাপাড়া ইউনিয়ন আ’লীগের আহবায়ক শামছুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল আলীম জিন্নাহ, যুবলীগের সাবেক সভাপিত দেবাশীষ সরকার বাবু, শিক্ষক আহম্ম আলী, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অরবিন্দু হাজরা, যুবলীগ নেতা রবিউল ইসলাম রবি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *