ঢাকাTuesday , 11 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ইন্দ্রজিৎ সাধু

admin ঢাকা
আপডেট: 11 February 2020, 22:30

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা কৃষকলীগের নব্য সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক ও বিশিষ্ট কণ্ঠশিল্পী কৃষক পরিবারের সন্তান ইন্দ্রজিৎ কুমার সাধু। গত ২৯.১২.২০১৯ তারিখে জেলা কৃষকলীগের বর্ধিত সভায় তালা উপজেলা কৃষকলীগের পুরাতন আহŸায়ক কমিটি ভেঙে দিয়ে পুনরায় মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামকে আহŸায়ক শংকর কুমার দাশকে যুগ্ম আহŸায়ক ও ইন্দ্রজিৎ কুমার সাধুকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। বিগত দিনে তালা উপজেলা আওয়ামী লীগ ও কৃষকলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে ইন্দ্রজিৎ সাধুর অংশগ্রহণ ও ভূমিকা সবার নজরে আসে। তিনি একাধারে সাংবাদিক ও সংগীত শিল্পী হওয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছেন। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট তালা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সুরতীর্থ একাডেমির পাটকেলঘাটার পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে মতামত প্রকাশ করে তিনি বলেন বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শ ও লক্ষকে বাস্তবায়ন করতে তালা উপজেলার রাজপথে সকল রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে লড়াই চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *