‘‘মুজিববর্ষ উদ্যাপন ও ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’’ উদ্যোগ বাস্তবায়নে: কালিগঞ্জে জেলা প্রশাসক’র দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ‘‘মুজিববর্ষ উদ্যাপন ও ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’’ উদ্যোগ বাস্তবায়ন এর লক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) সকালে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা উদ্যোগ সফল হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইকেল র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে যেয়ে শেষ হয়। ক্রীড়া সংস্থার সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল ও সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলুর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি থেকে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। র্যালি শেষে কালিগঞ্জ সরকারি কলেজের আইসিটি ভবনের হলরুমে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল’র সঞ্চালনায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘‘মুজিববর্ষ, তারুণ্যের ভাবনা’’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, আজ আমাদের দেশ বিশ্বের বুকে অত্যান্ত মর্যাদার একটি জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি সম্ভব হয়েছে জাতির পিতা যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন সেজন্য। জাতির পিতা সুদীর্ঘকাল কারাবাসে ছিলেন নিজের পরিবার বা পরিজনদের জন্য নয়। দেশের মানুষের স্বাধিকারের জন্য। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমাদের দেশের একটি প্রধান সমস্যা দুর্নীতি। এই দুর্নীতি প্রতিরোধে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। বর্তমানে দুর্নীতি দমন কমিশন ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি দমনে কাজ কাজ করছে। আমি জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর জেলা প্রশাসকের সব অফিস দুর্নীতি মুক্ত ঘোষণা করেছি। ইতিমধ্যে যেখানে যে কোন ধরনের ব্যত্যয় ঘটেছে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। তোমরা যারা নতুন প্রজন্মের শিক্ষার্থী তোমাদেরকে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে। সেজন্য অনেক বেশি পড়তে, জানতে হবে। ক্লাসের বইয়ের পাশাপাশি বিভিন্ন নোবেল, গল্প, কবিতা, পত্রিকা পড়তে হবে। একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে পরিবার, সমাজ, রাষ্ট্রের চেয়ে বড় ভূমিকা রাখে বই। একজন মানুষকে পরিবর্তন করে দিতে পারে বই। সেজন্য বই পড়ার বিকল্প নেই। অনুষ্ঠানে তারুণ্যের ভাবনা নিয়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আনিকা জামান, আজমিরা খাতুন, জাহিদ ইকবল, জাহাঙ্গীর আলম, ফরিদা খাতুন, সঞ্জয় মন্ডল, বাঁধন, অতিকুর রহমান, রাজবাড়ী কলেজের আফসানা মিম, উকশা মাধ্যমিক বিদ্যালয়ের আবু ইসা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল, সিফাত উদ্দিন, অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, মাস্টার নরীম আলী মুন্সি, নাজমুল ইসলাম, দিপালী রানী ঘোষ, সাহিত্যিক গাজী আজিজুর রহমান, অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, শেখ শাওন আহমেদ সোহাগ, শেখ ফাহিম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply