ঢাকাTuesday , 11 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৬ হাজার টাকার জাল নোটসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 11 February 2020, 22:25

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতা ওরছ শরীফ’র বাজার থেকে ৬ হাজার টাকার জাল নোটসহ ফজলুর রহমান (৫০) নামে এক পান ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃত ওই ব্যক্তি আশাশুনি উপজেলার হাজীডাঙ্গা গ্রামের আজিম সরদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে পান ব্যবসায়ী ফজলুর রহমান নলতা ওরছ শরীফ এর বাজারে পান ব্যবসার আড়াতে জাল টাকার ব্যবসা করছিল। এসময় জনতা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে ৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক জিয়ারাত আলী তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *